শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ট্রাম্প মামলা করলেন ভাতিজির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক:

২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনের জন্য সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং নিজের ভাইজি ম্যারি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের ডাচেস কাউন্টিতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে এ মামলা দায়ের করেন ট্রাম্প।

মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা গোপনীয় ও অত্যন্ত স্পর্শকাতর নথিগুলো পেতে একটি ষড়যন্ত্রমূলক চক্রান্তে লিপ্ত ছিল, যা তারা তাদের নিজের সুবিধার জন্য কাজে লাগিয়েছিল এবং তাদের প্রতিবেদনগুলোকে মিথ্যাভাবে বৈধ করার উপায় হিসাবে ব্যবহার করেছিল।

তারা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই এই কাজ করেছে।

এতে আরও বলা হয়, গোপন নথিপত্র পেতে ম্যারি ট্রাম্প এবং সংবাদপত্রটির প্রতিবেদক সুক্ষ্ম ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। অভিযোগ করা হয়েছে ৫৬ বছর বয়সী ম্যারি ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন।

ট্রাম্পের পারিবারিক বিনিয়োগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ২০১৯ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিল নিউ ইয়র্ক টাইমস ও পত্রিকাটির তিন সাংবাদিক।

পুলিৎজার পুরস্কার মনোয়ন বোর্ড পদক প্রদানের কারণ হিসেবে বলেছিল, ‘তার (ট্রাম্পের) নিজের সম্পদের দাবি বাতিল করে দিয়েছে এবং কর ফাঁকি দিয়ে একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার’ তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।’

মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো এবং রাসেল বাটনারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাম্পের ভাতিজির সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ এনেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের মামলায় অভিযুক্ত সাংবাদিক সুসান ক্রেইগ এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছি। তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয় এটাকেই সাংবাদিকতা বলে।’

২০২০ সালে ম্যারি ট্রাম্প একটি বই বের করেছিলেন। সেখানে তিনি চাচা ট্রাম্পের আয়কর রিটার্নের বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, নিউইয়র্ক টাইমসকে তিনি যা বলেছেন, তার চেয়ে বেশি তার সর্বোচ্চ বিক্রিত বইতে লিখেছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION