বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

জেলা যুবদল সভাপতি উজ্জলের মায়ের মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:

জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ উজ্জলের মা গোলজার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পাঠানো এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্তানের জন্য দুনিয়াতে সবচেয়ে নিরাপদ ও শান্তিময় আশ্রয়স্থল হলো মা। দুনিয়া থেকে মায়ের বিদায় সন্তানদের জন্য কষ্টদায়ক ও বেদনাবিধুর।
তিনি বলেন, জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসৈনিক সৈয়দ আহমদ উজ্জল তার মমতাময়ী মাকে হারিয়েছেন। তিনি ও তার পরিবারের এই শোক সইবার মতো নয়।
কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির অভিভাবক সালাহউদ্দিন আহমদ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, সৈয়দ আহমদ উজ্জলের মমতাময়ী মাকে যেন মহান আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন।
প্রসঙ্গত, কক্সবাজার শহরের টেকপাড়া নিবাসী গোলজার বেগম বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাদে জোহর জানাযা শেষে মরহুমার মরদেহ দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION