বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

শহরতলীর ডিককুলে ছিনতাইকারীর হামলায় পান ব্যবসায়ী আহত,নগদ টাকাসহ মোবাইল লুট

বার্তা পরিবেশক:
সদর উপজেলার কাছে ডিককুলে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩/৪ জনের সশস্ত্র  ছিনতাইকারীরা এ সময় এক পান ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে তার কাছে রক্ষিত পান বিক্রির নগদ ৭৪ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে। হামলার শিকার  শফি আলম (৪০) নামের এ ব্যবসায়ীর আর্তচিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে চিহ্নিত ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন শফিউল আলম জানান সদর উপজেলার পান বাজার থেকে পান বিক্রি করে দক্ষিণ ডিককুলের তার মালিক আব্দুস সালামের বাড়ি যাওয়ার পথে চিহ্নিত ৩ সন্রাসী যথাক্রমে আব্দুল শুক্কুর,আবু বক্কর, মোঃ রবিসহ ৩/৪ জন পথে গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তার মালিকে সন্ধান চান।
সে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করলে সফিউল আলমের উপর হামলা করে। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করে রক্ষিত পান বিক্রির নগদ ৭৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান হামলাকারীরা বহু মামলার পলাতক আসামি। গ্রামবাসীরা জানান শুক্কুর নিজেকে এলাকায় কথিত সাংবাদিক পরিচয় ও রবি থানার দালাল পরিচয়ে সাধারণ নিরহ মানুষদের জিম্মি করে প্রায় সময়ে এ ধরনের অপরাধ সংঘটিত করছে। এলাকার সচেতন মহল তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION