বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

রোহিঙ্গা শিবির থেকে সাড়ে ৯০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ২

শহিদুল ইসলাম, উখিয়া:
উখিয়ায় রােহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ৯০ হাজার ৬০০ পিস ইয়াবার বিশাল চালান নিয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে র‍্যাব-১৫। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ময়নারঘােনা রোহিঙ্গা শিবিরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১১ এর বি-৪ ব্লকের মোহাম্মদের ছেলে জামাল হোসেন ও মোহাম্মদ ইলিয়াসের পুত্র আবু আলম।
কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে জানান, রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ আছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে জামালের বসতঘরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION