বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

চকরিয়া বন্ধুসভার মাস্ক ও বই বিতরণ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া :
প্রথম আলো বন্ধুসভা চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে মাস্ক ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চকরিয়া পৌরশহরের ফুড হেভেন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি শোয়াইবুল ইসলাম। বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আইয়ুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, বন্ধুসভার উপদেষ্টা ও ডুলাহাজারা কলেজের অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, বন্ধুসভার উপদেষ্টা ও চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, বন্ধুসভার উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আজিজুল হক, বন্ধুসভার উপদেষ্টা ও সোনালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর চকরিয়ার ব্রাঞ্চ ম্যানেজার এম কে মোহাম্মদ মিরাজ।
 এছাড়া বন্ধুসভার সদস্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, সাঈদ মুস্তকিম সিফাত, তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রাজু, উপসাংগঠনিক সম্পাদক তাছিন রাজ্জাক আলভী, পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক জাহেদুল আলম, প্রচার সম্পাদক আব্দুল হাই, অর্থ সম্পাদক নাজমুস সালাম তাহি, মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাবরিনা সুলতানা চুহি, উপঅনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমাইয়া আমিরুন্নেচা, নারী বিষয়ক সম্পাদক আসমাউল হোসনা, যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আতিকা সুলতানা লিপি, ফজল করিম প্রমুখ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION