শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জীবন্ত কিংবদন্তি

ভয়েস নিউজ ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জীবন্ত কিংবদন্তি। তার নেতৃত্বে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। দারিদ্র্য কমেছে। তার কারণেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ। তিনি সম্মানিত হলে দেশ ও জনগণ সম্মানিত হয়।

শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) তথ্য অধিদফতর আয়োজিত আলোকচিত্র অ্যালবামের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘এবারের জন্মদিনটা তাৎপর্যপূর্ণ। আজকের দিনের প্রার্থনা— যেন তার শততম জন্মদিন পালন করা যায়। ওই দিন পর্যন্ত যেন তিনি বেঁচে থাকেন।’

তথ্যমন্ত্রী জানান, তিনি কিছুদিন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেখেছেন, শেখ হাসিনা নিজের ঘরে জন্মদিন পালন করেন না। কেক কাটেন না। কোনও অনুষ্ঠানের আয়োজন করলে যেতে চান না। তাই তাকে না জানিয়েই দলের পক্ষ থেকে জন্মদিন পালন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে এখন কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। ছেঁড়া কাপড় পড়া মানুষ দেখা যায় না। মানুষ খালি পায়ে থাকে না। কারণ, ৪০ শতাংশ থেকে দারিদ্র্য ২০ শতাংশে নামিয়ে এনেছে তার (শেখ হাসিনা) নেতৃত্বের সরকার। দেশ বদলে গেছে। আকাশ থেকে ঢাকা ও চট্টগ্রাম চেনা যায় না। এটা কোনও জাদুর কারণে নয়, এটা শেখ হাসিনার জাদুর নেতৃত্বের কারণে বদলেছে।’

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION