বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
ঈদগাঁও নদী থেকে ফাতেমা বেগম (৭৬) নামের এক বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ( ১ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের পাশের নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধা একই গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী।
নিহতের মেঝ ছেলে শফি আলম বলেন, ২৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে আমার মা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তাঁর হদিস মিলেনি। শুক্রবার সকালে হিন্দু পাড়ার দুলাল নদীতে গোসল করতে গিয়ে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমার মায়ের মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহ উদ্ধারকারী ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই ) রুহুল আমিন বলেন, সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
ঈদগাঁও থানার ওসি মোঃ আবদুল হালিম বলেন, বৃদ্ধা কি করে নদীতে পড়লেন, কিভাবে নিখোঁজ হলেন সহ আরো কিছু বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।
ভয়েস/আআ