বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
টেকনাফ থেকে ৩ কেজি ভয়ঙ্কর মাদক আইস বা ক্রিস্টাল মেথ সহ এক রোহিঙ্গাকে অটক করেছে র্যাব। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্ত্বর এলাকা থেকে ভয়ঙ্কর মাদক আইস বা ক্রিস্টাল মেথ সহ এ রোহিঙ্গাকে অটক করা হয়।
মাদক সহ আটক আব্দুল লতিফ (৬৪) রোহিঙ্গা হলেও টেকনাফ পৌর ৪নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার জহুর উদ্দিন এর ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সন্ধ্যায় জানান, কতিপয় মাদক কারবারী টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্ত্বর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংদ পায় র্যাব। উক্ত সংবাদে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে পৌছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট তিন কেজি ভয়ঙ্কর মাদক আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় তিন কোটি টাকা। জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা স্বীকার করে যে, সে বেশ কিছুদিন যাবত বিভিন্ন কায়দায় মাদক আইস বা ক্রিস্টাল মেথ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।
ভয়েস/আআ