শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সোনাক্ষীর প্রথম প্রেমের স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এক সাক্ষাৎকারে প্রথম প্রেম নিয়ে স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। স্কুল জীবনেই প্রথম প্রেমে পড়েছিলেন ‘দাবাং’ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মতে, এটি অনেকটা প্রথম প্রেমের মিষ্টি অনুভূতি ছিল। সম্ভবত স্কুলে। আমার বয়স তখন ১৪ অথবা ১৫। টমবয় ছিলাম এজন্য অনেকেই আমাকে পছন্দ করতো না। কিন্তু এক বেচারা আমাকে পছন্দ করতে শুরু করে। এরপর আমিও বলি, ঠিক আছে, আমিও তোমাকে পছন্দ করি। স্কুল শেষ, সেই সম্পর্কও শেষ।’

তবে প্রথম প্রেম মজার ছলে হলেও পরে সত্যিকারের প্রেমে পড়েছিলেন সোনাক্ষী। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমার বয়স যখন ২১ অথবা ২২ তখন সত্যিকারের প্রেমে পড়েছিলাম। অনেকদিনের সম্পর্ক। পাঁচ বছরের বেশি সময় টিকেছিল।’

সোনাক্ষী আরো বলেন, ‘আমার মতে, প্রত্যেক সম্পর্ক থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। সামনে এগিয়ে যাওয়া জরুরি। কারণ প্রত্যেক মানুষই আলাদা এবং তাদের ব্যক্তিত্বও ভিন্ন। এমন একজনকে খুঁজে বের করতে হবে যে আপনাকে সহ্য করতে পারবে।’

সম্প্রতি সোনাক্ষী অভিনীত ‘মিল মাহিয়া’ গানটি প্রকাশ পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন রাশি সুদ। এতেও প্রথম প্রেমের অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION