বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ড: আরও এক সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার 

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।
গ্রেপ্তার মো. ইলিয়াছ (৩৫) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ নিয়ে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হল।
রোববার বেলা ১২ টায় উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ অভিযান চালানো হয় বলে জানান, ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
এর আগে গত শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় মো. সলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩) নামের দুই রোহিঙ্গাকে। শনিবার গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম (৩২) ও জিয়াউর রহমান (৩২) নামের আরো দুই রোহিঙ্গাকে।
এদের মধ্যে মো. সলিম ও শওকত উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গত বুধবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ ব্লকে নিজ সংগঠনের অফিসে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে নিহত হন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস (এআরএসপিএইচআর) এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ। পরদিন তার ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার নাইমুল হক বলেন, রোববার বেলা ১২ টায় উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত এক আসামি অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক একটি বাড়ী ঘেরা করলে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ নিয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এপিবিএন এর অধিনায়ক।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION