শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লারস ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার পুলিশের গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন তিনি। পথে তাকে বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে লারস ভিল্কস এবং গাড়িতে থাকা আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই ট্রাকটির চালকও আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মহানবী (সা.)-এর ওই কার্টুন আঁকার পর লারস ভিল্কসের প্রাণনাশের হুমকি আসে। এরপর থেকেই তিনি পুলিশি নিরাপত্তায় ছিলেন।

বিতর্কিত ওই কার্টুনটি প্রকাশিত হয় ২০০৭ সালে। এটি প্রকাশ হলে দুনিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠে। ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন দেশের মুসলমানরা। উদ্ভূত পরিস্থিতিতে এক পর্যায়ে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রেইনফেলডট।

সুইডিশ পুলিশ অবশ্য ৩ অক্টোবরের ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে লারস ভিল্কসের পার্টনার সংবাদমাধ্যমকে এই কার্টুনিস্টের নিহতের খবর নিশ্চিত করেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই সড়ক দুর্ঘটনার ব্যাপারে তাদের স্পষ্ট ধারণা নেই। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় অন্য কেউ জড়িত নেই বলে প্রতীয়মান হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION