শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
তথ্য প্রযুক্তি ডেস্ক:
প্রায় ৬ ঘণ্টা সার্ভার ডাউন থাকার পর আবারও সাইটগুলোয় প্রবেশ করতে পারছেন ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সার্ভার প্রায় ৬ ঘণ্টা পর আবারও চালু হয়েছে।
ফেসবুক একটি পোস্টে বলেছে,‘আমরা আমাদের অ্যাপস এবং পরিষেবার অ্যাক্সেস পুনরুদ্ধার করার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এগুলো সক্রিয় হয়েছে তা জানাতে পেরে খুশি।’
বিভ্রাটের সময় ফেসবুক জানায়, “দুঃখিত,কিছু সমস্যা হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।এসময় ইনস্টাগ্রাম একটি ‘ফাইভএক্সএক্স সার্ভার ত্রুটি’ দেখিয়েছে।
2021/10/x90-2-1633328635895.gif
টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএস (ডোমেইন নেইম সার্ভার) ব্যর্থতার কারণে বিভ্রান্তিটি হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক রায়ান ম্যাক একটি টুইটে বলেন,“শুধু ফেসবুকের পরিষেবা এবং অ্যাপই জনসাধারণের জন্য বন্ধ নয়, এর অভ্যন্তরীণ সরঞ্জাম এবং যোগাযোগের প্ল্যাটফর্মগুলিও বন্ধ রয়েছে,এবং কেউ কাজ করতে পারছে না “
ভয়েস/আআ