শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

শ্রাবন্তীর বিলাসবহুল বাড়ি

বিনোদন ডেস্ক:

আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘ দিন ধরে চলছে সমালোচনা। এখন যেন বিতর্কের অপর নামে পরিণত হয়েছেন এই নায়িকা। নিন্দুকের কথা পাশ কাটিয়ে কাজে ডুবে আছেন। কাজের বাইরে প্রশান্তির ঠিকানা তার বাড়ি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কলকাতার বাইপাস সংলগ্ন হাইরাইজ আরবানা কমপ্লেক্সের বাসিন্দা শ্রাবন্তী। এই আবাসনেই বসবাস করেন টলিউডের একঝাঁক তারকা। শ্রাবন্তী ছাড়াও এ তালিকায় রয়েছেন—তারকা দম্পতি রাজ চক্রবর্তী-শুভশ্রী গাঙ্গুলি, অরিন্দম শীল, পায়েল সরকার প্রমুখ।

শ্রাবন্তীর বিলাসবহুল বাড়ির অন্দরমহল দেখে অনেকের চোখ জুড়িয়ে যাবে। তার ফ্ল্যাটের দেয়ালে অফ হোয়াইট রঙ দিয়ে নকশা কাটা, তাতে শোভা পাচ্ছে নানা ফটো-ফ্রেম। ফ্ল্যাটটির সবচেয়ে বড় হাইলাইট খোলা বারান্দা। কাঁচের দরজা সরালেই বহুতল এ বাড়ির উপর থেকে গোটা কলকাতা শহরটাকেই যেন পাখির চোখে দেখা যায়! নীল আকাশ যেন শ্রাবন্তীর সঙ্গে রোজ আলিঙ্গন করে। এ বিষয়ে শ্রাবন্তী বলেন—‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, আমার বাড়ির বারান্দাটা অনেক উঁচুতে হবে, আমি ইচ্ছেমতো আকাশ দেখতে পাব।’

শ্রাবন্তীর বাড়ির ভেতরে রয়েছে সুসজ্জিত বার-কাউন্টার। সেখানে সাজানো রয়েছে নামি-দামি ব্র্যান্ডের মদের বোতল। ঘরের ভেতর বার থাকাটা এখন যেন নয়া ট্রেন্ড। এ নায়িকার সাজানো বেডরুম মুগ্ধ করবে সবাইকে। বিছানার পেছনে সবুজ ভেলভেট শিটের উপর বড় সাইজের আয়না, দুই পাশে সোনালি বল। বিছানার বাঁ দিকে রয়েছে বড় কাঁচের জানালা, যা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখা যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION