বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

উখিয়ায় ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক 

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

শহিদুল  ইসলাম, উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা শিবিরে বিশেষ  অভিযান চালিয়ে  ৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। আটককৃতদের শুক্রবার দুপুরে  উখিয়া থানায়  সোর্পদ্দ করা হয়।
আটককৃতরা হলো উখিয়ার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পের আবদুল মান্নান, এনায়েতুল্লাহ, ইরানি পাহাড় ক্যাম্পের আবু তাহের, লম্বাশিয়া ক্যাম্পে নাজিম উদ্দীন, নুর বশর ও কুতুপালং  রোহিঙ্গা ক্যাম্পের ডাঃউসমান। বৃহস্পতিবার গভীর রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
১৪ আর্মড  পুলিশ  ব্যাটালিয়ানের পুলিশ সুপার নাইমুল  হক বলেন গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আসামীদের উখিয়া থানায় পাঠানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন ধৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট  আছে।
উল্লেখ্য যে,তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায়  চাঁদাবাজি, অপহরণ, ডাকাতির প্রস্তুতি মামলা, হত্যা সহ  বিভিন্ন ধরনের অপরাধের সাথে  জড়িত ছিল।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION