সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ঠকেছেন চাঁদনী

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। নৃত্যশিল্পী হলেও নিয়মিত নাটক সিনেমায় অভিনয় করতেন। মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার নিয়মিত হচ্ছেন। তবে নিজের ফেসবুক আইডি হারিয়ে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘সরল বিশ্বাস করে ঠকেছি। আমারই পরিচিত কোরিওগ্রাফার এক ছোট ভাই ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য নেয়। তার কয়েকদিন পর আইডি ফেরত দিলেও আইডিতে প্রবেশের জন্য একটি সিক্রেট কোড চায়। আমি বারবার কোড চাইলেও কোডটি দেওয়া হচ্ছে না। কোড চাইলে একেক সময় একেক কথা বলে। এর জন্য আমার থেকে বিকাশে টাকাও নিয়েছে। এই আইডিতে আমার প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট রয়েছে। আইডি চাইলে খারাপ ব্যবহার করছে। শুনেছি ওই ছেলের নামে সাইবার ক্রাইমে বেশকিছু অভিযোগ রয়েছে। এমন অবস্থায় আইডি ফেরত পেতে আইনি সহায়তা চাই।’

২০২০ সালের ১২ নভেম্বর থেকে ফেসবুক আইডি ও জিমেইল তার নিয়ন্ত্রণে নেই বলে জানান চাঁদনী। আইডিতে ক্রেডিট কার্ড’সহ বেশকিছু প্রয়োজনীয় কাগজ রয়েছে, যার জন্য চিন্তিত তিনি। আইডি উদ্ধারের জন্য চলতি বছরের ২৫ জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় জিডি করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি সাইবার ক্রাইমে বিষয়টি অবগত করেছেন।

চাঁদনীর ভাষায়, ‘গত বছরের ১২ নভেম্বর থেকে আমার ফেসবুক আইডি ও জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। আইডি ফেরত পেতে গত ২৫ জানুয়ারি ভাটারা থানায় জিডি করেছি। সেই সঙ্গে সাইবার ক্রাইমে বিষয়টি অবগত করেছি। এখনও তারা কোনো কিছু আমাকে জানায়নি। আইডি থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন। আমি চেষ্টা করছি, এটা দ্রুত উদ্ধারের।’

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘অসমাপ্ত চা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন চাঁদনী। শিগগির এটি মুক্তি পাবে বলে জানান এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION