বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকত।ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে সাইফুল আসাদ (১৮) নামের এক স্থানীয় পর্যটক নিখোঁজ রয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসল করার সময় সে নিখোঁজ হয়। নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমদ সত্যতা নিশ্চিত করে জানান, ‘২০জনের একটি দল রবিবার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমনে আসে। সকাল থেকে পর্যটন ষ্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমনে শেষে দুপুরে ৬জন ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পানির  স্রোতে সাইফুল ভেসে যায়। এসময় খবর পেয়ে স্থানীয় লাইভগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু, কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি। এব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION