বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

পেকুয়ায় ৩০ হাজার ঘনফুট অবৈধ বালি জব্দের পর ৫০ হাজার টাকা অর্থদন্ড

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় অবৈধ বালি উত্তোলব করায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩০ হাজার ঘনফুট বালি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রবিবার সকালে উপজেলার টৈটং ইউপির সোনাইছড়ি ঢালারমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত।
সহকারি কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর অনুকূলে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং বালুর স্তুপে বিদ্যমান আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করে সংশ্লিষ্ট ইউপি মেম্বারকে জিম্মাদার হিসেবে জিম্মা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি রমিজ পাড়াস্থ ঢালারমুখ এলাকার শফি আলম ও খোকন নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। ওই অবৈধ বালি উত্তোলন বন্ধ করার পাশাপাশি বালি জব্দ ও জরিমানা করা হল। জব্দকৃত বালিগুলো স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিনের জিম্মায় দেয়া হল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা ও পেকুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION