বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

কল্যাণকর কর্মের মাধ্যমে মানুষ স্মরণীয় ও বরণীয় হয়ে থাকে

ভয়েস প্রতিবেদক:
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়া গেষ্ট ইনের মালিক মরহুম আলহাজ¦ শফিকুর রহমান, আলম গেষ্ট হাউসের মালিক মরহুম নুরুল আলম, বীচ—হলিডের মালিক মরহুম বদিউল আলম ও হোটেল সী—পার্কের মালিক, হাজী দেলোয়ার হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে হোটেল কক্স ইনের হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তর‌্য রাখেন জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন হোটেল—মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কাশেম সিকদার।

রিগ্যাল প্যালেসের মালিক ফোরকান আহমদের সভাপতিত্বে ও হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ আলী শাহেদ, মেরিন ড্্রাইভ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সভাপতি আনোয়ার কামাল, কক্সবাজার রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম ও হোটেল—মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বজল আহমদ, এড. রেজাউল করিম, এড. ইসহাক সিকদার প্রমূখ। মরহুমদের সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজুর রহমান লাভলু, হাবিবুর রহমান, মোঃ রুবেল ও আবদুল আলীম ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, কল্যাণকর কর্মের মাধ্যমে মানবজীবনকে স্মরণীয় ও বরণীয় রাখা যায়। কোটি কোটি মানুষ এ পৃথিবীতে এসেছে। তাদের মৃত্যুর পর কেউ তাদেরকে মনে রাখেনি। তারা কালস্রোতে বিলীন হয়ে গেছে। আর কীর্তিমান ব্যক্তিরা তাদের মহৎকর্মের মাধ্যমে মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION