শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

দেশে করোনা টিকা দেয়ার সংখ্যা ৫ কোটি ৬০ লাখ

সিনোভ্যাক করোনা টিকা

ভয়েস নিউজ ডেস্ক:
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৬৯২ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুত আছে এক কোটি ৩৫ লাখ ৫ হাজার ৭২৮ ডোজ । এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩২৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৩৬৫ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৫ হাজার ৭৫৭ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ২৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮০০ জনকে।পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ হাজার ১৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৬৭০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৮ হাজার ৩১৯ জন।

মডার্নার টিকা বুধবার প্রথম ডোজ নিয়েছেন ৪০৯ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৭ জনকে।এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২২১ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION