বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

বাংলাদেশের দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বিশ্বে ‘রোল মডেল’

এম.এ আজিজ রাসেল:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস—২০২১ ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র ৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে বাহারছড়া মুক্তিযোদ্ধ চত্বর মাঠে গণভবন থেকে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনকালে তিনি বলেন, যত ঝুঁকিই আসুক, মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দুর্যোগ ঝুঁকি কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বিশ্বে ‘রোল মডেল’।
তিনি এ সময় ’৯১ সালের ঘুর্ণিঝড়ের পর আওয়ামী লীগের সংসদে এই নিয়ে কথা তোলার প্রেক্ষিতে সে সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উক্তি ‘যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মারা যায় নাই’ উল্লেখ করে বলেন, এই কথা জীবনে যেন আর শুনতে না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মো এনামুর রহমান এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এপ্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।
পরে বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক ড. এজাজ আহমদ, রেডক্রিসেন্টের হেড অব অপারেশন এম. ঘালিম, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন ও আইওএম’র প্রতিনিধি পিন্টু গোমেজ।
সভা শেষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION