সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কারিনার পছন্দের পুরুষ সাইফ

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। শনিবার (১৬ অক্টোবর) তাদের নবম বিবাহবার্ষিকী।বিশেষ দিনে সাইফের সঙ্গে পুরোনো একটি ছবি পোস্ট করেছেন কারিনা। ধারণা করা হচ্ছে, তারা যখন প্রেম করতে তখনই ছবিটি তোলা। এতে দেখা যাচ্ছে, সাইফের কাঁধ জড়িয়ে ধরে আছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনো একদিন গ্রিসে। এক বাটি স্যুপ ও আমরা এবং এটিই আমার জীবন পাল্টে দিয়েছিল। শুভ বিবাহবার্ষিকী সবচেয়ে সুদর্শন পুরুষ।’

‘তাসান’ সিনেমার সেটে কারিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। কিন্তু সম্পর্কের ব্যাপারে প্রথম আগ্রহ দেখিয়েছিলেন কারিনা। ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার সেটে বোন কারিশমার সঙ্গে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে গিয়ে সাইফের সঙ্গে তার দেখা হয়। এক সাক্ষাৎকারে তিনি জানান, সাইফ সবসময়ই তার সঙ্গে খুব সুন্দর আচরণ করতেন। এই অভিনেতার ব্যক্তিত্ব একটাই আকর্ষণীয় যে, সব মেয়েই তার সঙ্গে প্রেম করতে আগ্রহ প্রকাশ করবে।

এই অভিনেত্রী বলেন, ‘আমিই প্রথম শুরু করেছিলাম। সাইফ এমন ব্যক্তিত্বের মানুষ, সে কখনোই কোনো মেয়ের দিকে আগাবে না। সে অনেকটাই ইংরেজদের মতো এবং এই দিক থেকে সংযত থাকে।’

সাইফ-কারিনা ২০১২ সালে বিয়ে করেন। ২০১৬ সালে এই দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান পৃথিবীতে আসে। এরপর গত ২১ ফেব্রুয়ারি কারিনার দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION