বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

চকরিয়া, মাতামুহুরি ও পেকুয়ার ১৬ ইউনিয়নে নৌকার মাঝি হতে চায় ৭০ চেয়ারম্যান প্রার্থী

এম.এ আজিজ রাসেল:
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার চকরিয়া, মাতামুহুরি ও পেকুয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। ১৬টি ইউনিয়নে ৭০ জন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকার মাঝি হতে চায়। তাদের সবার সাক্ষাৎকার নেন জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। রোববার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমদ সিআইপি, শাহ আলম চৌধুরী রাজা, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, ইউনুছ বাঙালি, হেলাল উদ্দিন কবির, এড. তাপস রক্ষিত, এম.এ মনজুর, জিয়া উদ্দিন, মেয়র মকসুদ মিয়া, গিয়াস উদ্দিন, উম্মে কুলসুম মিনু, মিজানুর রহমান ও জি,এম কাশেম।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘কিছু প্রার্থী নিজেকে জনপ্রিয় মনে করে নৌকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এতে দলীয় কোন্দল দূর করা যায় না। সাংগঠনিক দুর্বলতা দেখা দেয়। তৃণমূলের রাজনীতিতে ঐক্য ধরে রাখতে আমরা যাকে যোগ্য মনে করবো তাকেই মনোনয়ন দেবো। মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘নির্বাচনে একবার বিদ্রোহী প্রার্থী হলে ওই নেতাকে আর কখনই নৌকা প্রতীক দেওয়া হবে না। শুধু তাই নই, ওই বিদ্রোহী প্রার্থীকে আজীবনের জন্য দলীয় পদ থেকে অব্যাহতিও দেওয়া হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি সকল মনোনয়ন প্রত্যাশীদের দলীয় প্রতীকের পক্ষে কাজ করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার অনুরোধ জানান।’

নৌকা প্রতীক পেলে স্ব স্ব ইউনিয়নকে গ্রাম থেকে শহরে রূপান্তর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। যারা মনোনয়ন পাবে না তাঁরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION