সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সেরা অভিনেত্রী রাশমিকা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন এই অভিনেত্রী।

এবার ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগমাধ‌্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হলেন রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রামে তেলেগু তারকাদের জনপ্রিয়তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ৯.৮৮ নম্বর পেয়ে তালিকার প্রথমে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ইনস্টাগ্রামে রাশমিকার অনুসারী ২২.৫ মিলিয়ন।

এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিজয় দেবরকোন্দা। তার নম্বর ৯.৬৭। যশের অবস্থান তৃতীয়। যার নম্বর ৯.৫৪। দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৯.৪৯ পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। ৯.৪৬ পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন আল্লু অর্জুন। তবে এ তালিকার অষ্টম স্থানে রয়েছেন ‘বাহুবলি’ খ‌্যাত অভিনেতা প্রভাস। এছাড়াও এ তালিকার ৬ষ্ঠ, সপ্তম, নবম, দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন—দুলকার সালমান, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া, রাম চরণ।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’। গত ২ এপ্রিল মুক্তি পায় এটি। এ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION