বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়ে কক্সবাজার সমূদ্র পাড়ের ৭”শ একর বনভুমি লীজ নেয়ার পায়তারা করছেন আমলারা

মোর্শেদুর রহমান খোকন:
প্রধানমন্ত্রীকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে কক্সবাজার সমূদ্র পাড়ের ৭”শ একর বনভুমি লীজ নেয়ার পায়তারা করছেন আমলারা। এমন অভিযোগ করেছেন কক্সবাজার নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা।১৮ অক্টোবর দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নেতৃবৃন্দ। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন অতিলোভে পড়ে কিছু সরকারি আমলা প্রশিক্ষণ একাডেমির নাম দিয়ে সমুদ্র পাড়ের মেরিন ড্রাইভ সংলগ্ন শুকনা ছড়িতে ৭০০ একর বনভূমি
খাস জমি দেখিয়ে একাডেমিক ভবন করার পায়তারা করছেন। এই বনভূমি সাবাড় করার লক্ষে ইতিপূর্বে গোপনে লীজও নেওয়া হয়েছে। বক্তারা বলেন বনের জমিতে একাডেমিক ভবন নির্মাণ প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী জানলে তা বাতিল করবেন। কারণ প্রধানমন্ত্রী কখনো আইন লংঘন করে এমন কাজ করার অনুমতি দেবেন না।
বনের জমিতে একাডেমিক ভবন নির্মাণ প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী জানলে তা বাতিল করবেন।
কক্সবাজারে বনভূমির ৭শ একর জমি লীজের কার্যক্রম মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত হওয়ার পর পরবর্তী করনীয় বিষয়ে সংবাদ সম্মেলনে কক্সবাজার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন কক্সবাজার নাগরিক ফোরামের পক্ষে করা রীটে সমুদ্র সৈকতের পাশ্ববর্তী ৭শ একর বনভূমি হাইকোর্টের যুগান্তকারী আদেশে ৩ মাসের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই আদেশের বিরোদ্ধে রীট করার প্রস্তুতি নিচ্ছে আমলারা। আমাদের জীবন থাকতে জীব বৈচিত্র ধংব্স করে একাডেমিক ভবন করতে দেয়া হবে না। তবে তারা অন্য যে কোন জায়গায় নির্মাণ করলে কোন আপত্তি নেই,তবে আমাদের কক্সবাজারের ফুসফুস খ্যাত শুকনা বনের ৭০০ একর বনের জমির লীজের নামে উজাড় করা হলে জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ চরম ক্ষতির সম্মুখীন করে তা করতে দেয়া হবে না। অচিরেই লীজ বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লেখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, নাগরিক ফোরামের সেক্রেটারি প্রফেসর আনোয়ারুল হক,উপদেষ্টা সাইফুল ইসলাম চৌধুরী,সদস্য যথাক্রমে মমতাজ উদ্দিন বাহারি, ইকরাম চৌধুরী টিপু, এম আর খোকন, সফিনা আজিম,আবদুল মতিন আজাদ, কমরেট সমীর পাল,রুহুল আমিন সিকদার, কামরুল হাসান,ইমাম খাইর প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION