বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

কক্সবাজারে শেখ রাসেল দিবস পালিত

এম.এ আজিজ রাসেল:
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবসে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আযোজন করা হয়েছে। সোমবার দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যাজলয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

পরে সেমিনার,পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

‘সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, ককক্সবাজার প্রেস ক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়সহ সংশ্লিষ্টরা ।

সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ।

পরে দিবসটি উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION