সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অভিনেত্রী শিল্পা শেঠির চুলের বাহারি স্টাইল

বিনোদন ডেস্ক:

স্বামী রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডের কারণে টানা কয়েক মাস আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সব সামলে স্বাভাবিক জীবনে ফিরছেন এই অভিনেত্রী। এবার নিজের চুলের ‘আজব’ কাট দিয়ে আলোচনায় উঠে এলেন তিনি। যার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘বাজিগর’ খ‌্যাত এই শিল্পী।

জিমে ওয়ার্মআপ করার পর এই ভিডিও ধারণ করেছেন শিল্পা। প্রকাশিত ভিডিওতে দেখা যায়—শিল্পার পরনে ধূসর রঙের ট্যাঙ্ক টপ আর ট্র্যাক প্যান্ট। মাথার চুল বেশ দীর্ঘ। লম্বা চুলের ঘাড়ের অংশে আন্ডারকাট করিয়েছেন। যা দেখতে বেশ আজব লাগছে। নেটিজেনরাও এমনই মন্তব‌্য করছেন।

তবে শিল্পার চুলের এই স্টাইল করার সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। ক‌্যাপশনে তা জানিয়ে শিল্পা লিখেন—‘‘জীবনে প্রতিদিন ঝুঁকি নিতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আন্ডারকাট বাজ কাট হোক কিংবা আমার নতুন অ্যারোবিক ওয়ার্কআউট হোক, যা ‘ট্রাইবাল স্কোয়াট’ নামেও পরিচিত।’’

ফিটনেসের বিষয়ে বরাবরই খুব সচেতন শিল্পা। আপতত রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে কাজ করছেন এই অভিনেত্রী। সদ্যই সুপার ড‌্যান্সার চ্যাপ্টার ফোর-এর বিচারকের আসনে দেখা গেছে তাকে। সনি টিভির পরবর্তী রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর বিচারকের আসনেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION