বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সেন্টমার্টিন থেকে ফিরছে আটকে পড়া পর্যটকরা

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে ফিরছে আটকে পড়া তিন শতাধিক পর্যটক। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কাঠের তৈরী ৯টি ট্রলার নিয়ে এসব পর্যটকরা টেকনাফের উদ্যেশ্যে রওনা দেন। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় আটকে পড়েছিল এসব পর্যটক।

লঘু চাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কর্তৃপক্ষ টেকনাফের সাথে সেন্টমার্টিন সমুদ্র পথে যাত্রী বাহী ট্রলার চলাচল বন্ধ করে দেয়। এ কারণে গত রোববার বিকেল থেকে ট্রলারসহ কোন নৌযান প্রবালদ্বীপ থেকে ছাড়তে পারেনি। এর ফলে গত কয়েক দিন আগে যারা সেন্টমার্টিন্স দ্বীপে বেড়াতে গিয়েছিল তারা সোমবার টেকনাফে ফিরতে পারেনি।

সেন্টমার্টিন দ্বীপ ইউপি সদস্য মো: হাবিব জানাান, দ্বীপে বেড়াতে এসে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় তিনশতাধিক পর্যটক আটকা পড়েছিল। আজ সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় যাত্রী বাহী ৯টি ট্রলারে করে এসব পর্যটকরা টেকনাফের উদ্যেশ্যে রওনা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে টেকনাফে ফিরতে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সেখানকার জনপ্রতিনিধিরা সব ব্যবস্থা করেছেন। দুপুর নাগাদ তারা টেকনাফে পৌছবেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION