বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সেন্টমার্টিন ভ্রমণ আপাতত বন্ধ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন।মঙ্গলবার দুপুরে প্রশাসন এ ঘোষণা দেয়।

সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তারেক আহমেদ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, চলতি বছরের ৩১ মার্চ থেকে দুটি নৌপথে পর্যটক পরিবহনের কাজে নিয়োজিত ১০টি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটক পরিবহনের জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। নতুন করে অনুমতি দেওয়া হলে আবার জাহাজ চলাচলের মাধ্যমে পর্যটক পরিবহন করতে কোনো ধরনের বাধা থাকবে না।

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ইজারাদারের টোল আদায়কারী ও টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের সার্ভিস ট্রলার মালিক সমিতির টিকিট বিক্রেতা মো. জোবায়ের বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটককে সেন্ট মার্টিনের টিকিট বিক্রি করা হয়নি। ফলে কোনো পর্যটক মঙ্গলবার সেন্ট মার্টিনে যেতে পারেননি।পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটক পরিবহন বন্ধ থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION