বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে মনুষ্য বর্জ্য ও দূষিত পানির নমুনা সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের লক্ষে এফএসএল পরীক্ষাগার স্থাপন করা হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ পরীক্ষাগারটি শহরের মোহাজের পাড়ায় স্থাপন করে।যা জেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি মাইলফলক।
বুধবার সকালে এই পরীক্ষাগারটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআর্ড।
তিনি পরিদর্শনকালে পরীক্ষাগারটির বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ সরকারের সহযোগীতায সুইজারল্যান্ড সরকার কক্সবাজার জেলার স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিতদের মানবিক সহায়তা প্রদানে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে এসময় রাষ্ট্রদূত জানান।
পরিদর্শনকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী,সহকারি প্রকৌশলী মো: আল আমিন, ল্যাবরেটরী ব্যবস্থাপক মো: সহিদুল ইসলাম এবং টেকনেশিয়ান মনোয়ার হোসেন, কটন চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ