মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামে ‘বিএফইউডে’র নির্বাচনে ৪ নেতা নির্বাচিত

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে চট্টগ্রাম থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে ১৯৩ ভোট পেয়ে শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব পদে ১৯০ ভোট পেয়ে মহসীন কাজী এবং নির্বাহী পরিষদ সদস্য পদে ১৭৩ ভোট পেয়ে আজহার মাহমুদ ও ১৫২ ভোট পেয়ে প্রণব বড়ুয়া অর্ণব নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রের ফলাফলে সহ-সভাপতি পদে শহীদ উল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিমুদ্দিন শ্যামল পেয়েছেন ১০৭ ভোট। যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজীর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ শাহরিয়ার পেয়েছেন ১২৩ ভোট।

নির্বাহী সদস্যের দুইটি পদে আজহার মাহমুদ ও প্রণব বড়ুয়া অর্ণবের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল খান পেয়েছেন ১৩১ ভোট।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল আমিন ও মোরশেদ আলম।

এদিকে চট্টগ্রাম থেকে নির্বাচিত ৪ জনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION