বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সাবেক সাংসদ বদির ঘরে আশ্রয় পেল সেই নবজাতক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যাশিশু। বাবা-মা হিসেবে তার সন্তানের দেখভালের দায়িত্ব নিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী ও তার স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

সোমবার (২৫ অক্টোবর) নবজাতককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে যান বদি দম্পতি। এর আগে প্রসব-ব্যথায় কাতরানোর সময় স্থানীয় লোকজন মানসিক ভারসাম্যহীন নারীকে বাহারছড়ার শীলখালী এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার সন্তানের জন্ম হয়।

এ বিষয়ে আবদুর রহমান বদি বলেন, মানসিক ভারসাম্যহীন নারীর নরমাল ডেলিভারি হলেও নানা জটিলতা জেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য কেউ যোগাযোগ করেনি। ফলে শিশুটি আমাদের সংসারে নিয়ে আসি। আগের দুজন ছেলে–মেয়েসহ এখন আমার তিন সন্তান হলো। আমি এবং স্ত্রীর পরিচয়ে টেকনাফ পৌরসভা থেকে শিশুটির জন্মনিবন্ধন ফরম পূরণ করেছি। শিশুর নাম রেখেছি মরিয়ম জারা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এনামুল হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভারসাম্যহীন ওই নারী কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় তার সন্তানের অভিভাবক পাওয়া যায়নি। এই খবর শুনে শিশুটিকে লালনপালনের দায়িত্ব নেন বদি দম্পতি। শিশুটির মা সুস্থ আছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION