বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

৬ রোহিঙ্গা হত্যা: ক্যাম্পের হেড  মাঝিসহ আরো ৪ রোহিঙ্গা গ্রেফতার 

বিশেষ প্রতিবেদক:
উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের একটি মাদ্রাসায় ছয় খুনের ঘটনায় ক্যাম্পের এক হেড মাঝি সহ আরো চার রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় এজহার নামীয় পাঁচ জন সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
উখিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত গাজী সালাহউদ্দিন জানান, উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় হামলা চালিয়ে মাদ্রাসার ৬ শিক্ষক ও শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গতকাল সোমবার এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শফিউল্লাহকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, মঙ্গলবার ভোর রাতে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা হলো ব্লক মাঝি ফরিদ হোসেন, জাহেদ হোসেন ও মো হাশিম। এ নিয়ে এই মামলায় মোট ১৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ছয় রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫ জনরে নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২৫০ জনকে আসামি করে গত শনবিার রাত পৌনে ১২টার দিকে উখিয়া থানায় মামলা দায়ের হয়।
নিহত মাদ্রাসা ছাত্রদের একজন আজিজুল হকের বাবা ও উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফসিার (পুলশি সুপার) মোহাম্মদ শিহাব কায়সার খান  জানান ৬ রোহিঙ্গা  হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এই মামলায় ইতিপূর্বে গ্রেপ্তারকৃতরা হলো- মুজিবুর রহমান (১৯), দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন (৪০), আব্দুল মজিদ (২৪), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০), মোহাম্মাদ আমিন (৪৮)।
এদের মধ্যে অস্ত্রসহ গ্রেপ্তার মুজিবুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করেছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION