বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার জেলার রামু উপজেলার বহুল আলোচিত কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৭ অক্টোবর দুপুর ২ ঘটিকায় চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যা ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
উল্লেখ্য যে,গত ৯ অক্টোবর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কচ্ছপিয়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ইউপি নির্বাচন মনোনয়ন বোর্ডের সিদ্বান্ত নুরুল আমিন কোম্পানীকে আওয়ামীলীগের (নৌকা প্রতীকের) চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়।  দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী ২৭ অক্টোবর কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী প্রতিদ্বন্ধি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যা ও সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়। বরাদ্দকৃত প্রতীক অনুসারে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীগন  বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোম্পানী ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু ইসমাইল মো: নোমান ( আনারস), স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ( মটর সাইকেল) , স্বতন্ত্র প্রার্থী তৈয়ব উল্লাহ ( চশমা), স্বতন্ত্র প্রার্থী শফিকুল আকবর হেলাল ( ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী আবু তালেব (রজনীগন্ধা ফুল)।
এছাড়া কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি সংরক্ষিত মহিলা সদস্যা ও সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী। এই সময় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী সকল চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্যা ও সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION