বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ভয়েস প্রতিবেদক:

“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে কক্সবাজারে উদযাপিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস।
কক্সবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, হাত ধোয়া বিষয়ক মহড়া, সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
বুধবার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এসব কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,ইউনিসেফ- ওয়াশ সেক্টর সমন্বয়কারী ড্যামিয়েন সিল,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুরসহ এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইউনিসেফ-ওয়াশ প্রকল্প কর্মকর্তা সাজেদা বেগম।
এরপরে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বের হয়ে হোটেল মোটেল জোনের সুগন্ধা-কলাতলী ডলফিন মোড় প্রদক্ষিণ করে এবং হাত ধোয়া বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION