সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পরিমণীর জন্মদিনে পোষাক নিয়ে এত হৈ চৈ কেন?

বিনোদন ডেস্ক:

২৯ বসন্ত পার করে ৩০–এ পা রাখলেন পরীমনি। শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিন উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার এই নায়িকার জন্মদিন উদযাপনের উচ্ছ্বাস ছাড়িয়ে গেছে সব অতীত। আয়োজনের অভিনবত্বেও ছিল নতুনত্ব।

এ দিন অতিথিদের সামনে পরীমনি হাজির হয়েছিলেন বিমানবালার পোশাকে। নেটিজেনদের আলোচনা-সমালোচনায় বড় জায়গা করে নিয়েছে এই পোশাক। কারণ শরীরের ঊর্ধ্বাংশের পোশাক বিমানবালার হলেও নিম্নাংশের পোশাক তেমন ছিল না। যদিও অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল বিমানের ককপিটের আদলে।

শরীরের নিম্নাংশের পোশাক নিয়েই বেশি ট্রলের শিকার হচ্ছেন পরীমনি। কেউ পোশাকটিকে বলছেন লুঙ্গি, কেউ বলছেন ধুতি। তবে যে যাই বলুক পোশাকে যে ফিউশন ঘটানো হয়েছে তাতে সন্দেহ নেই। এই পোশাকের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ভারতের তামিল অধিবাসীদের লুঙ্গির সঙ্গে। স্থানীয় ভাষায় যাকে বলে ভেশতি। পোশাকটি পরার ধরন কেরালার পুরুষদের লুঙ্গির ধরনের সঙ্গে মেলে। কেরালার পুরুষরা লুঙ্গির কাপড়ের নিচের অংশ ভাঁজ করে গুটিয়ে নিয়ে কোমরে বাঁধেন। পরীমনিও এ দিন এভাবে পোশাকের নিচের অংশ গুটিয়ে কোমরে বেঁধেছিলেন। অন্যদিকে স্কটল্যান্ডের স্থানীয় ঘাগড়া দেখতেও অনেকটা লুঙ্গির মতো।

তবে বিমানবালাদের জন্য প্রচলিত পোশাক সম্পর্কে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক একটি নিবন্ধে বলেছেন: ‘বিমানবালাদের আকাশে উড্ডীয়মান পোশাক যেটা সত্যিকার অর্থে আমাদের দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের সাথে একেবারে বেমানান। এমনকি বিদেশে উড্ডীয়মান বাংলাদেশী বিমানবালার জন্যেও বেমানান। কারণ এই পোশাক আমাদের দেশের প্রতিনিধিত্ব করে না।’

ফলে স্বাভাবিকভাবেই বলা যায়, পরীমনি জন্মদিনে যে পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তা আমাদের দেশের প্রতিনিধিত্ব করে না। অবশ্য জন্মদিনে দেশের প্রতিনিধিত্ব করবে এমন পোশাক পরতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু প্রশ্ন হলো, এমন পোশাকের ধারণা পরীমনি পেলেন কীভাবে?

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বার্থ ডের ড্রেস আমি নিজেই পছন্দ করেছি। এটার আলাদা কোনো নাম নেই। কোনো ডিজাইনারও পোশাকটি বানায়নি। অনুষ্ঠানটি ঘরোয়া ছিল, তাছাড়া আমি তো আর সত্যি সত্যি ককপিটে বসে ফ্লাই করবো না। যে কারণে পোশাকের ক্ষেত্রেও কোনো রুলস মেনে করা হয়নি। জাস্ট পছন্দ হয়েছে পরেছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION