শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কীর্তি সুরেশ পারিশ্রমিক নেন ২ কোটি রুপি

বিনোদন ডেস্ক:

ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কীর্তি সুরেশ। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহানতি’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

প্রতি চলচ্চিত্রের জন্য কীর্তি সুরেশ পারিশ্রমিক নেন ২ কোটি রুপি। করোনার কারণে দীর্ঘ দিন শুটিং থেকে দূরে ছিলেন। শুটিংয়ে ফেরার আগে পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার পারিশ্রমিক বাড়ালেন এই অভিনেত্রী। তবে আগের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক দাবি করছেন কীর্তি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, কীর্তি সুরেশের পরবর্তী সিনেমা ‘দশরা’। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন নানি। এটি পরিচালনা করবেন শ্রীকান্ত ওডেলা। শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বর সিনেমাসের ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি।

কীর্তি সুরেশের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন—‘কীর্তি সুরেশ তার পারিশ্রমিক বাড়িয়েছেন। কারণ তার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক কম ছিল।’

২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ২৫টি সিনেমা মুক্তি পেয়েছে।

বর্তমানে তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার ৫টি সিনেমার কাজ কীর্তির হাতে রয়েছে। এর মধ্যে ৪টি সিনেমার শুটিং শেষ করেছেন। বর্তমানে ‘সারকারু ভারি পাতা’ সিনেমার শুটিং নিয়ে স্পেনে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন মহেশ বাবু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION