শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভারত পরমাণু বোমা বহনে সক্ষম

আন্তর্জাতিক ডেস্ক:

সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।বুধবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে ওডিশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপ করা হয়।

আনন্দবাজার জানায়, আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্র ৫ হাজার কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এটি এক সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করতে পারে।

সাড়ে ১৭ মিটার দৈর্ঘ্যের এবং ২ মিটার পরিধিবিশিষ্ট অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকেও ধোঁকা দিতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্র ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। ক্ষেপণাস্ত্রে তিন স্তরীয় রকেট বুস্টার আছে। এর গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ক্ষেপণাস্ত্র।

অগ্নি-১ থেকে ৫ এই পুরো সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন-ডিআরডিও। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলো।

এখন পর্যন্ত অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের মধ্যে অগ্নি ৫-এর পাল্লা সবচেয়ে বেশি। অগ্নি-১ এর পাল্লা ৭০০ কিলোমিটার, অগ্নি-২ এর পাল্লা ২ হাজার কিলোমিটার, অগ্নি-৩ ও ৪ এর পাল্লা আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার।

অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক পরমাণু বোমা বহনে সক্ষম অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গত জুনে ওডিশার উপকূলে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছিল ভারত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION