সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শাহরুখের কাঁন্না: ফোন করলেন সালমান, অক্ষয় ও সুনীল

বিনোদন ডেস্ক:

শাহরুখকে ফোন করলেন সালমান, অক্ষয় ও সুনীলঅক্ষয় কুমার, শাহরুখ খান ও সালমান খান
দীর্ঘ ২৬ দিন পর জামিন পেয়েছেন অভিনেতা শাহরুখপুত্র আরিয়ান খান। ২৮ অক্টোবর আরিয়ানের সঙ্গে জামিন পান তার সঙ্গী আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা।মুম্বাই হাইকোর্টে জামিন পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা শাহরুখ খান।
আরিয়ানের জামিনের পর শাহরুখ, গৌরীকে অভিনন্দন জানান বলিউডের বেশ কয়েকজন বন্ধু এবং সহকর্মী। তাদের মধ্যে ছিলেন অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার ও সুনীল শেট্টি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২৮ অক্টোবর সন্ধ্যায় শাহরুখ খানকে ফোন করেন এই অভিনেতারা। আরিয়ানের পাশাপাশি খবর নেন তার পরিবারের। পাশাপাশি অভিনন্দনও জানিয়েছেন শাহরুখ ও তার পরিবারের সদস্যদের।

আরিয়ানের জামিনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে অভিনন্দন জানান কিং খানের অনুরাগীরা। কেউ কেউ ব্যানার হাতে ভীড় জমায় শাহরুখের বাড়ির বাইরে।

এদিকে, গৌরী খানকে ফোন করেন তার বন্ধু মহীপ কাপুর এবং সীমা খান। তাদের সঙ্গে কথা বলতে বলতে নাকি কেঁদে ফেলেন তিনি। বোন সুহানা খান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আরিয়ানের বন্ধুদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতিনিয়ত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION