বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যাকান্ডে জড়িত আরো দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:
রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিব্বুল্লাহ হত্যাকান্ডে জড়িত আরো দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশ এর একটি টিম। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো: নাঈমুল হক সন্ধ্যায় দেয়া এক প্রেস রিলিজ এ জানান, গোপন সংবাদে খবর পেয়ে এপিবিএন এর একটি টিম বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় পুলিশ ১ নম্বর ক্যাম্প ওয়েস্ট, ব্লকঃ ডি এলাকা থেকে এই দুই জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আবুল কালাম(৩৪) প্রকাশ আবু, সে ১ নম্বর ক্যাম্প ওয়েস্ট ডি ব্লকের  ছাব্বির আহম্মেদের পুত্র এবং  ১ নম্বর ওয়েস্ট ডি ব্লকের সৈয়দ আনোয়ার হোসেনের পুত্র মোঃ নজিম উদ্দিন (৩৫)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।  এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যা মামলায় মোট ১১ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মুহিব্বুল্লাহ হত্যাকান্ডে সরাসরি জড়িত আজিজুল হক এবং ইলিয়াস আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিজ অফিসে সহকর্মীদের সাথে কথা বলার সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিব্বুল্লাহ। পরদিন রাতে মুহিব্বুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION