বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

দখলবাজি বন্ধ ও ক্ষতবিক্ষত রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে কক্সবাজারে সমাবেশ

ভয়েস প্রতিবেদক:
পর্যটন শহর কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেপরোয়া দখলবাজি বন্ধ ও ক্ষতবিক্ষত রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেই সঙ্গে যত্রতত্র বাস কাউন্টার স্থাপন, সড়ক দখল করে গাড়ির পার্কিং বন্ধ, অবৈধ সিএনজি স্টেশন অপসারণ এবং সড়কগুলোতে যানজটমুক্ত করার দাবি ওঠেছে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে আদালত প্রাঙ্গনে সমাবেশ থেকে এসব দাবি দেয়া হয়েছে।

সামাজিক সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী ও কক্সবাজার সোসাইটি’র যৌথ সভায় বক্তারা দরিয়া নগরে ৭০০ একর পাহাড়ি জমি ও বনভূমিতে প্রশাসন একাডেমির নামে লিজ বাতিল করার জোর দাবি জানান।

আমরা কক্সবাজারবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা অবিলম্বে জনভোগান্তি কমাতে সড়ক সংস্কারের দাবি দেন। একই সাথে তারা উন্নয়ন কাজে সমন্বয়হীনতার জন্য সংশ্লিষ্ট অফিসের কর্তা ব্যক্তিদের দায়ি করেন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মুজিবুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, আমরা কক্সবাজারবাসীর সহসভাপতি কামাল উদ্দিন রহমান পেয়ারো, অপরাজেয় বাংলা কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক নুরুল আজিম কনক, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহসভাপতি ফরিদুল আলম হেলালী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসিন শেখ, দৈনিক আমার কাগজের সহসম্পাদক আকতার কুতুবী, শহর সহসভাপতি শহিদুল্লাহ মেম্বার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, কক্সবাজার সোসাইটির সহসাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরী, সিইএইচআরডিইএফের প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়া, আমরা কক্সবাজারবাসী কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাত, সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সদর উপজেলা নেতা সাহাব উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন- আমরা কক্সবাজারবাসীর সহসভাপতি সাংবাদিক এম আর খোকন, বিশিষ্ট সমাজ সেবক মুর্শেদুল ইসলাম আজাদ, কলামিস্ট বদরুল ইসলাম বাদল, চিত্র শিল্পী সিরাজুল ইসলাম, আমরা কক্সবাজারবাসীর সহসাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, যুবনেতা আরমান হোসেন, কক্সবাজার শহর শাখার সভাপতি সফিনা আজিম, সাংগঠনিক সম্পাদক মো.ফারুখ, যুবনেতা আব্দুর রহিম বাবুল, মো.রাসেল, আমরা কক্সবাজারবাসীর মহিলা বিষয়ক সম্পাদিকা মা টিন টিন, সহমহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা সুলতানা রুমা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION