বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

পেকুয়ায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী লিটন গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী লিটনকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব।
শনিবার (৩০অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
র‍্যাব সূত্র জানায়, র‍্যাব ৭ এর একটি দল বাঁশখালী উপজেলার প্রেম বাজার এলাকায় টহলরত অবস্থায় খবর পেয়ে পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় লিটন নামের এক সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। র‍্যাবের দলটি ঘটনাস্থলে গেলে লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‍্যাব।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্র আইনে র‍্যাবের দায়ের করা মামলায় আসামী লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION