বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

প্রভাবশালীদের ইন্ধনে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা: কর্মবিরতি প্রত্যাহার

বিশেষ প্রতিবেদক:

জেলা আ’লীগের পদ পেতে প্রভাবশালীদের ইন্ধনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে বলে দাবি করেছেন কক্সবাজার পৌর সভার প্যানেল মেয়র মো: মাহবুবুর রহমান। মামলাটি  তদন্ত সাপেক্ষে মামলাটি প্রত্যাহারের আশ্বাসে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১নভেম্বর) দুপুর আড়াই টারদিকে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় মাহবুবুর রহমান আরও জানান, আ’লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা মামলার বিষয়ে আ’লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের সাথে কথা বলেছেন। তিনি মামলাটি প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, আগামীতে কক্সবাজার জেলা কমিটিতে পদ পেতে এবং কক্সবাজার উন্নয়নকাজ বাঁধাগ্রস্ত করতে জনপ্রিয় নেতা মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলাটি করা হয়।

এর আগে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুনাফ সিকদারকে হত্যা চেষ্টার মামলায় মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যারের দাবিতে কক্সবাজার পৌরসভায় সকালে পৌরসভায় কর্মবিরতি শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভায় আসলেও কাজে যোগ দেয়নি কেউ। পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। একারনে পৌরসভার সেবা নিতে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে বিপাকে পড়ে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখা হয়। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত এবং পরিচ্ছন্নতায় নিয়োজিত যানবাহন গুলো পৌরসভার কার্যালয়ের সামনে দাড় করিয়ে রাখা হলে পরে কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় গাড়ি গুলো সরিয়ে নেয়া হয়।

এদিকে,গত রবিবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় সাবেক ছাত্র লীগ নেতা মুনাফ সিকদারকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা রেকর্ড হয়। এই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়। মামলার খবর প্রকাশ হয়ে পড়লে রবিবার সন্ধ্যার পর কক্সবাজার শহরে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধের ডাক দেয় দলীয় নেতা কর্মী ও মেয়রের সমর্থকেরা। এছাড়াও কক্সবাজার শহরের দোকান পাটও বন্ধ করে দেয়া হয়। এতে করে পুরো কক্সবাজার শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকা মুখী যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। রাত দশটার দিকে প্রশাসনের অনুরোধে শহরের প্রধান সড়ক ও কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। উদ্ভুত পরিস্থিতি নিয়ে সোমবার সকাল ১১টায়  কক্সবাজার জেলাপ্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সহ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।

গত ২৭ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুনাফ সিকদারকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে গুলি করে একদল দুর্বৃত্ত। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION