বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

লবণ সহিষ্ণু জমিতে সবজি উৎপাদনে আসবে অর্থনৈতিক সমৃদ্ধি

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশের উপকূলীয় এলাকার ৩০ শতাংশ চাষযোগ্য জমির ৫৩ শতাংশই লবণাক্ত এলাকা। এসব লবণ সহিষ্ণু জমিতে সবজি উৎপাদন করা গেলে চাষিদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে পর্যটন শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এমন তথ্য দেয়া হয়। কর্মশালায় জানানো হয় লবন সহিষ্ণু জমিতে এখন উচ্চ ফলনশীল সবজির উন্নত জাত উদ্ভাবন হয়েছে। এসব সবজির উন্নত জাত লবন সহিষ্ণু জমিতে চাষাবাদ হচ্ছে।

লবণ সহিষ্ণু জমিতে কিভাবে সবজি উৎপাদন করা হচ্ছে এবং এই উৎপাদন আরো ছড়িয়ে দেয়া যায় সে বিষয়ে তথ্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার লবন সহিষ্ণু জমিতে চাষাবাদের সম্ভাব্যতার কথা বলেন।

কর্মশালায় ব্যবসায়ী, হোটেল কর্তৃপক্ষ, কক্সবাজার চেম্বার অব কমার্স, সাংবাদিক, সবজি চাষি, সবজি বিক্রেতাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির কারিগরি ও আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ইকো কো-অপারেশন (আইসিসিও কোঅপারেশন)এর এই অনুষ্ঠানে লেটুস পাতা , কেপসিকাম, সেরি টমেটো, ব্রুোকলি, কেরট, স্কোয়াশ, গাজর, শালগম ইত্যাদি উন্নত প্রজাতির সবজি প্রদর্শন করা হয়।

এসব সবজি উৎপাদন করে উচ্চদামে বাজারজাত করে অর্থ উপার্জন, জীবন জীবিকার মানোন্নয়ন, ট্যুরিস্টজোনে পরিচিত ও বিক্রি করার সুফল সম্পর্কে জানানো হয়।

ইকো কোঅপারেশন (আইসিসিও কোঅপারেশন) এর অফিসার মইন উদ্দিন আহমদ খান জানান, জেলার কয়েকটি জায়গায় অর্গানিক সবজি উৎপাদনে তারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। চাষিরা যাতে তাদের উৎপাদিত সবজি উচ্চ দামে বিক্রি করতে পারে, সে জন্য আবাসিক হোটেলসমূহের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয়া হয়।

তিনি জানান, নেদারল্যান্ডের প্রসিদ্ধ সবজি ‘হেলোফাইটস’ কে বাংলাদেশে চাষাবাদ উপযুক্ততা দেখা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION