বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

মহেশখালীতে মামলার তদন্তে গিয়ে গুলির মুখে গোয়েন্দা পুলিশ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

আদালতের নির্দেশে মহেশখালীতে ডাকাতি মামলার সরজমিনে তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের গুলির মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টিম। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিন পাশে অবস্থিত ১৪ লাখ টাকা ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম আরমান জানান, আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি টিম মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যাই। সাথে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা সঙ্গে ছিল।

তদন্ত কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে পৌঁছলে ঘেরে বাসা থেকে তাদেরক লক্ষ্য করে গুলি ছোঁড়েন বাসায় অবস্থানকারী ২০/২৫ জন ব্যক্তি ।

এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় ডিবি ।

স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে রাতের আধারে দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।

মামলার বাদী মুক্তিযোদ্ধা বীর আমজাদ হোসেন বলেন, শতাধিক এলাকাবাসীর সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তারা সকলেই পৌরসভার মেয়রের লোক। আমি প্রশাসনের কাজ থেকে এই জবরদখলকারীদের বিচার চাই।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, ঘটনার খবর পেয়ে ওসি (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃংখলা রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION