বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

সেন্টমার্টিন্স দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ৭ লাখ টাকার কোরাল

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ সেন্টমার্টিন্স দ্বীপের উত্তরে সাগরে এক জেলের টানা জালে আধা ঘণ্টায় ধরা পড়েছে দুই শত চারটি রাংগা কোরাল। প্রতিটি কোরাল মাছের গড় ওজন ৫ কেজি। পুরো মাছের স্তুপটি ৭ লাখ টাকায় কিনে নেয় স্হানীয় এক মৎস্য ব্যবসায়ী। সেন্টমার্টিন্স দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদ প্রকাশ বাগগুলা রশিদ তার টানা জালের এক টানেই বিপুল পরিমাণ এই রাংগা কোরাল পেয়ে উচ্ছাসিত।

সেন্টমার্টিন্স দ্বীপের বাসিন্দা ও পর্যটন কর্মী এম এ খোমেনি জানিয়েছেন, আজ বুধবার বিকেলে স্হানীয় জেলে রশিদ আহমেদ তার টানা জাল নিয়ে সেন্টমার্টিন্স দ্বীপের উত্তর সাগরে প্রাসাদ প্যারাডাইজ পয়েন্টে জাল ফেলে। জেলে রশিদ আহমেদ আধা ঘণ্টায় জাল টেনেই তার জালে বিশাল মাছের ঝাঁক ধরা পড়ায় দ্রুত জাল কুলে তুলে আনে। কুলে এনে দেখে জালে একে একে ২০৪ টি রাংগা কোরাল মাছ ধরা পড়েছে।

জেলে রশিদ আহমেদ জানিয়েছেন তার টানা জালে রাংগা কোরাল মাছের একটি ঝাঁক পুরোটাই ধরা পড়েছে। সাগরে এই মাছ ঝাঁক বেধে বিচরণ করে থাকে। তাই পুরো এক ঝাঁক কোরাল মাছই জালে ঢুকে যায়।

সেন্টমার্টিন্স দ্বীপের উত্তর সৈকতে রাংগা কোরালের মাছের স্তুপ করে মালিক রশিদ আহমেদ। পরে বিকেলেই স্হানীয় মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম সব গুলো মাছই ৭ লাখ টাকায় কিনে নেয়।
সুস্বাদু এই মাছের কদর রয়েছে পর্যটকদের কাছে। সেন্টমার্টিন্স দ্বীপে এখন ট্রলারে করে অনেক পর্যটক যাচ্ছে। পর্যটকদের কাছে এই মাছের চাহিদা রয়েছে। মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম কিছু মাছ স্হানীয় হোটেল রেস্তোরাঁয় বিক্রি করবে এবং বাকি মাছ কক্সবাজার ও টেকনাফে বাজারে বিক্রি করবে বলে জানিয়েছেন।

সেন্টমার্টিন্স সমুদ্র উপকূলে মাঝে মধ্যে এই রাংগা কোরালের ঝাঁক জেলেদের জালে ধরা পড়ে। এই মাছ সাগরে ঝাঁক বেধে বিচরণ করে থাকে বলে জানিয়েছেন মৎস্য বিশেষজ্ঞরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION