সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সমুদ্রপাড়ে সুবাহর দু:খ ভুলার চেষ্টা

বিনোদন ডেস্ক:

কদিন আগেই নাসির তামিমাকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন হুমায়রা সুবাহ। নাসিরের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত সুবাহ চলচ্চিত্রে পদার্পণ করেছেন, এখন পর্যন্ত অভিনয় করেছেন ৬টি চলচ্চিত্রে, যদিও এখনো একটি চলচ্চিত্রও মুক্তি পায়নি। কিন্তু নাসিরের অধ্যায় সামনে এলেই পুরনো প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েন না।

শুক্রবার সকালে কক্সবাজার থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সুবাহ। সমুদ্রসৈকতে ‘লাল দোপাট্টা’ উড়িয়ে লিখেছেন, ‘সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো সমুদ্র!’

যখন আমি সমুদ্রের কাছাকাছি থাকি সব দুঃখ, পুরনো স্মৃতি ভুলে যাই, অনেক শান্তি পাই- বাড়তি অনুভূতি সংক্রান্ত এই বাক্যটি নিচে যুক্ত করেছেন সুবাহ।

এক ভক্ত লিখেছেন, ‘ছবিগুলো খুব সুন্দর হয়েছে এবং ছবির ক্যাপশনটি আরো বেশি ভালো লেগেছে। সময়ের সাথে সাথে কার জীবন কী হয়ে যাবে তা কেউ জানে না। তাই কাউকে অবহেলা বা কঠোরতম আঘাত দেওয়া ঠিক না।’

সুবাহ এই মুহূর্তে সেন্ট মার্টিনসে রয়েছেন। পারিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার গেলেও তিনি নিজের লাইফ স্টাইল সম্পর্কিত ব্লগ বানাচ্ছেন বলে কালের কণ্ঠকে জানালেন। বললেন, বলিউডের অনেকেই নিজেদের জীবনযাপন নিয়ে ভিডিও বানায়। আমিও এখন থেকে সেসব বানাব। যার ফলে কক্সবাজার এসে সময়টাকে কাজে লাগাচ্ছি।’

গত বুধবার এক পোস্টে নাসিরকে অপমানিত হতে দেখে খারাপ লেগেছে বলে জানান। ওই পোস্টে তিনি বলেন, ‘তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তোমার নাম লেখে অথচ তুমি এখন অন্য কাউকে নিয়ে আছ।’

সুবাহ লিখেছেন, তোমার সাথে যত কিছুই হোক না কেন, এক দিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম, তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তাভাবনা নেই, উল্টা এসব নিয়ে দৌড়াচ্ছ, তা দেখে খুবই দুঃখ পাই। হয়তো ২-৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলব আর অবশ্যই তোমার মতো আমার হাজব্যান্ড হবে না, তোমার থেকে অবশ্যই ভালো হবে, হয়তো টাকা কম থাকতে পারে তার!

এরপর খুব দ্রুতই পোস্টটি ভাইরাল হয়ে যায়। ২০১৯ সালে সুবাহ রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত থেকে আলোচনায় আসেন। এরপর চলচ্চিত্রাঙ্গনের মানুষরা সুবাহকে চেনেন। এরপর একে একে ৬টি চলচ্চিত্রে কাজ করেছেন সুবাহ। যদিও এখন পর্যন্ত কোনো ছবিই মুক্তি পায়নি। তবে আলোচনার তুঙ্গে উঠে আসেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION