বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

“ভোট  না দিলে পুকুরে গোসল ও পানি নেয়া বন্ধ”

বিশেষ প্রতিবেদক :
‘কক্সবাজারের চৌফলদন্ডীতে এবার আনারস মার্কায় ভোট না দিলে পুকুরে গোসল করা বন্ধ করে দেয়া হবে, পানি নিতে পারবেনা। রাতে ঘুমাতেও দেয়া হবেনা। রাখাইন পল্লীর রাখাইনদের এভাবে হুমকি দিয়েছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক জিয়া।’
এমন অভিযোগ করেছেন প্রতিদ্বন্ধি অপর প্রার্থী দুইবারের চেয়াম্যান এডভোকেট মো: নুরুচ্ছবিহ।
শনিবার (৬ নভেম্বর)  বিকালে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।
এসময় তিনি আসন্ন ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে চৌফলদন্ডিতে ভোট ডাকাতি , কারচুপি ও ভোটারদের হুমকিসহ নানা অভিযোগ উত্থাপন করেন।
চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মো: নুরুচ্ছবিহ আরও অভিযোগ করে বলেন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক জিয়া জিরো থেকে হঠাৎ কোটিপতি হয়েছেন। তার এই টাকার উৎস ইয়াবা। ইয়াবা কারবারি হিসেবে তার বিরুদ্ধে মামলা রয়েছে। মাদক, নারী ধর্ষণসহ সন্ত্রাসী কর্মকান্ডের কারনে তার বিরুদ্ধে দুইডজনের অধিক মামলা রয়েছে। জিয়া নির্বাচনি প্রচারনায় ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে যাচ্ছে ভোটারদের। আনারস মার্কায় ভোট না দিলে ভোটারদের শান্তিতে থাকতে দেবনা বলে হুমকি দিয়ে যাচ্ছে। আর কিভাবে ভোট কারচুপি ও ডাকাতি করতে হয় তা তার জানা আছে বলে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। এমন একজন সন্ত্রাসী অপরাধীর পক্ষে নির্বাচনে কাজ করছেন স্থানীয় মহিলা সাংসদ । অথচ তাদের দলীয় মনোনিত প্রার্থী নৌকার পক্ষে নেই এই সাংসদ। বলা হচ্ছে “চেয়ারম্যান ওপেনে, মেম্বার গোপনে” নির্বাচিত হবে। আবার অন্যদিকে সাংসদের স্বামী আওয়ামী লীগ নেতা  কাজ করছেন নৌকার পক্ষে। নৌকার পক্ষে কাজ করতে গিয়ে তিনি ঘোড়ার প্রতীকের প্রার্থী নুরুচ্ছবিহকে হুমকি দিচ্ছেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। নুরুচ্ছবিহ নির্বাচন করলে নৌকা জিতবেনা। একদিকে স্বামী নৌকার পক্ষে অন্যদিকে স্ত্রী আনারস মার্কার পক্ষে কাজ করছেন শুধুমাত্র ঘোড়ার মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরুচ্ছবিহকে যে কোন উপায়ে হারানোর জন্য। আনারস ও নৌকার প্রার্থী দুইজনে নির্বাচনের দিন অপকৌশল ও প্রভাব কাটিয়ে ভোট ছিনিয়ে নেয়ার ছক তৈরি করেছেন।
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বিজয়ী করার জন্য দলীয় ব্যক্তিগণ প্রকাশ্যে জন সমাবেশে করে বিরোধী প্রার্থীকে হুমকি-ধমকি এবং জনগণকে ভোট কেড়ে নিবে বলিয়া বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে আসছে।
দলীয় প্রভাব বিস্তার করে অত্র ইউনিয়নে হিন্দু, রাখাইন, মুসলিমের ঐক্যতা ও সম্প্রীতি হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আগামী ১১ নভেম্বর  ১নং ওয়ার্ড, রাখাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ড, পশ্চিম নুরানী মাদ্রাসা, ৬নং ওয়ার্ড,চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয় ৭নং ওয়ার্ড কালু ফকির পাড়া দাখিল মাদ্রাসা, ৮নং ওয়ার্ড, নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ড খোনারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জনগণ ভোটাধিকার প্রয়োগে ঝুঁকিপূর্ণভার রয়েছে। ইতিপূর্বেও অত্র কেন্দ্রে সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগে খুন মারমারি সহ অপ্রীতিকর ঘটনা হয়েছে। নৌকার প্রার্থী নৌকা মার্কায় ভোট না দিলে প্রকাশ্যে জন-সমাবেশ করে স্থানীয় জন-সাধারণকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে আসছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে প্রচার ও প্রকাশিত হয়েছে।
একজন প্রার্থী হিসেবে আশংকা করে নুরুচছবিহ বলেন, তাদের এমন আচরণে নিজ এলাকাসহ সাধারণ জনগণ ভোটাধিকার হতে বঞ্চিত হবে। ভোটের দিনে যেকোনো সময় যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্মুখিন হতে পারে বিধায় কক্সবাজার জেলা প্রশাসকের নিকট প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাসহ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার, ভোটের দিন ঝুঁকিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ, ভোটের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগ নিয়োগ করে  বর্তমান অবস্থার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ  করার অনুরোধ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক জিয়া বলেন, ‘অভিযোগগুলো সত্য নয়। নিশ্চিত পরাজয় জেনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট মো: নুরুচ্ছবিহ সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION