বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

উখিয়ায় সাড়ে তিন লাখ পিস ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার 

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা এবং বিদেশি মদ সহ ৪ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১৫ এর একটি টিম। রবিবার (নভেম্বট) বিকেলে বিপুল পরিমাণ ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।
র্্যাব ১৫ এর মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী রবিবার রাতে দেয়া এক প্রেস রিলিজ এ জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে একদল ইয়াবা কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাচার করার গোপন সংবাদ পেয়ে র্র্যাবের একটি টিম  বিকেলে সীমান্তের কাছে গয়ালমারা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সিএনজি অটোরিকশায় করে চার আরোহী গয়ালমারা থেকে প্রধান সড়কের দিকে আসার সময় র্যাব টিম তাদের আটক করে এবং পরে সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে তাতে সাড়ে তিন লাখ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ বিদেশি মদের ক্যান ও বোতল জব্দ করে।
 গ্রেফতার ইয়াবা কারবারিরা হলো রিয়াজুল করিম বাপ্পি (১৮) পিতা-আব্দুর রহিম, মনোয়ারা (৩৫) স্বামী: গুরা মিয়া, সাখাওয়াত হোসেন মুন্না পিতা:- আব্দুস সালাম এবং  জয়নাল উদ্দিন (২৬) পিতা:- মৃত সোনালী। তাদের কাছ থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা ছাড়াও হুইস্কি-১১ বোতল বিয়ার-১৮ পিস ৬ টি মোবাইল সেট ৬টি সিম জব্দ করা হয়।
আটক মাদক কারবারিরা সকলেই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে তারা নিয়মিত মিয়ানমার সীমান্ত থেকে সে দেশের মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবার চালান গ্রহণ করে কক্সবাজার চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION