বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

পিএমখালীতে আনারস মার্কার জয় জয়কার

এম এ সাত্তার:

১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার সদরস্থ পিএমখালী ইউনিয়নের জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আবদুল্লাহর পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইউনিয়ন বাসীর কাছে তিনি এখন আশাভরসা এবং আস্থার প্রতীক। এমন অবস্থার কারণে জনগণের সমর্থনে তিনি পিএমখালীর জনগণের প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। প্রতিদিন গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় স্বতঃস্ফূর্ত জনতার উপস্থিতি তাই প্রমাণ করছে। দল-মত নির্বিশেষে সর্বশ্রেণী পেশার মানুষ আবদুল্লার পক্ষে একাত্মতা প্রকাশ করে যাচ্ছে। বৃহত্তর পিএমখালীবাসী ঐক্যবদ্ধ হয়ে গেছে আনারসের পক্ষে। চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ তার আনারস প্রতীকে ভোট চেয়ে যেখানে যাচ্ছে সেখানে শুধু জয়ের আওয়াজ, স্বতঃস্ফূর্ততা। দাম্ভিক কোন গোষ্ঠীর কাছে নয়, সহজ সরল প্রার্থীর সাথে একাত্ম হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো। ভোটের আগাম হাওয়া এটিই প্রমাণ করে।

সকাল থেকে সন্ধ্যা, গ্রাম থেকে গ্রামান্তরে ভোট চেয়ে ছুটে চলেন গণমানুষের নেতা আবদুল্লাহ বি,এ। নির্বাচনের প্রতীক পাওয়ার পর থেকে ধারাবাহিকতায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও মোটর শোভাযাত্রায় নির্ঘুম দিন রাত কাটেন সে। তার একেকটি পথসভা-জনসভায় রূপ ধারণ করে চলছে। যা প্রমাণ করে আব্দুল্লাহ সর্বশ্রেণী পেশার মানুষের জনপ্রিয় ব্যক্তি পরিণত হয়ে তাদের অন্তরের মনিকোঠায় স্থান করে নিয়েছে।

বিশেষ করে পিএমখালীর চেরাংঘর বাজার হয়ে মাছুয়াখালীর পথসভায় মানুষের নজর কাড়েন। তাতে যোগ দেয় আবাল বৃদ্ধ-বনিতা। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা শতশত মানুষগুলো আবদুল্লাহকে সমর্থন ও শুভেচ্ছা জানায়। মিছিল-স্লোগানের আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে মুরব্বি মা-বোনেরাও। পথে পথে আমজনতা ফুলেল শুভেচ্ছা জানায় আবদুল্লাহকে,এযেন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। এবং সর্বত্রে আওয়াজ উঠছে ‘সব জনতা একজোট, আনারস মার্কায় দিবে ভোট।

জানা গেছে, আবদুল্লাহর আকুতি মাখা আবেগঘন কথাগুলো ভোটারদের আকৃষ্ট করেছে। সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হন তিনি। জনতার এই ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের বাস্তব প্রমাণ হবে ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার।

সোমবার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভাগুলোতে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ বলেছেন, আমি কোন দলের নই, সব মানুষের প্রার্থী। বিজয়ী হয়ে সবার জন্য কাজ করব। আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষের সন্তান। সাধারণ মানুষের হয়েই আজীবন বেঁচে থাকতে চাই। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ নভেম্বর আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION