বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

ঈদগড়ে নিজের শটগানে প্রাণ হারালো আনসার সদস্য

ঈদগড় পুলিশ ক্যাম্প

ভয়েস প্রতিবেদক:

রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষ করে নিজের শটগান থেকে গুলি আনলোড করার সময় ‘মিস ফায়ারে’ মো. বেলাল উদ্দিন (২২) নামে এক আনসার ভিডিপি সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আনসার বিডিপির জেলা কমান্ডার অমলান জ্যোতি নাথ বলেন, ভোট গ্রহণ ও গণনা শেষে রামু উপজেলা কমপ্লেক্সে ফেরার পর নিজেদের শটগান থেকে গুলি আনলোড করছিল বেলালসহ কয়েকজন সদস্য। সেখানে ‘ভুলবশত’ গুলি বের হয়ে বেলালের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে আসলেই তার শটগান থেকে গুলিটা বেরিয়েছে নাকি অন্য কারও শটগান থেকে বেরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

জেলা কমান্ডার আরও জানান, সম্প্রতি ২১ দিনের প্রশিক্ষণ শেষে আনসারে যোগ দেয় বেলাল। এটি তার দ্বিতীয় নির্বাচনের দায়িত্ব ছিল।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মিস ফায়ার বলে ধারণা করা হচ্ছে। তদন্তে সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION